বিনোদন

জামিন পেলেন সুবাহ

সংগীতশিল্পী ইলিয়াসের করা মামলায় অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

১৬ ফেব্রুয়ারি হাতিরঝিল থানায় সুবাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তার স্বামী ইলিয়াস হোসাইন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিয়াসকে নিয়ে মানহানিকর নানা মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন সুবাহ। এছাড়াও ইলিয়াসের বিরুদ্ধে মিথ্যা মামলাও করেছেন সুবাহ।

যার ফলে বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন ইলিয়াস। মামলার এজাহারে ইলিয়াস দাবি করেছেন, বিভিন্ন সময়ে সুবাহ তাকে ‘ব্ল্যাকমেইল’ও করেছেন।
এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button