বিনোদন

দুনিয়ায় অবিবাহিত আর কোন “ক্রাশ’ থাকলো না: শবনম ফারিয়া

অবশেষে বিয়ে করলেন বলিউড অভিনেতা ও অভিনেত্রী রণবীর কাপুর-আলিয়া ভাট। বৃহস্পতিবার মুম্বাইয়ের পালি হিলের বাস্তুতে পাঞ্জাবি রীতিতে রণবীর কাপুর ও আলিয়ার বিয়ে হয়।

বলিউডের ছবির নায়ক হওয়ায় বাংলাদেশেও তার ভক্তের অভাব নেই। ঢাকার শোবিজ তারকা শবনম ফারিয়াও পছন্দ করতেন রণবীরকে। শুধু পছন্দ নয়। রীতিমতো তার ‘ক্রাশ’ ছিলেন রণবীর। ক্রাশ বিয়ে করায় কিছুটা মন খারাপ হয়েছে এ অভিনেত্রীর। 

বৃহস্পতিবার সন্ধ্যায় একটি পোস্ট করেন শবনম ফারিয়া। পোস্টে লিখেন, ‘রাণবীরটাও বিয়ে করে ফেললো! দুনিয়ায় অবিবাহিত আর কোন ‘ক্রাশ’ থাকলো না ! দুনিয়া নিস্ঠুর !’

এই বিভাগের অন্য খবর

Back to top button