বিনোদন
ঈদের গানে সবচেয়ে বড় চমক “জেমস’

এবার ঈদে গানের সবচেয়ে বড় সুখবর হলো দেশীয় ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তী জেমস-এর গান। ভক্তরা অপেক্ষায় ছিলেন তার নতুন গানের জন্য। ভক্তদের সেই অপেক্ষা এবার ঘুঁচতে যাচ্ছে।
এক যুগ পর গান নিয়ে আসছেন এই তারকা।
গত বৃহস্পতিবার জেমস-এর ফেইসবুক পেজে একটি পোস্টার প্রকাশের মধ্য দিয়ে এই ঘোষণা দেয়া হয়েছে।
গানটি আসছে ইউটিউবে ‘বসুন্ধরা ডিজিটাল’ নামে একটি চ্যানেল থেকে। ঈদ উপলক্ষে জেমস ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে সবচেয়ে চমকপ্রদ উপহার।



