ছাগল পালনে দেশের শীর্ষে জয়পুরহাট, টপ-১০ জেলায় উত্তর ও পশ্চিমাঞ্চলের আধিপত্য

২০২৪-২৫ অর্থবছরে ছাগল পালনে দেশের শীর্ষ জেলা হিসেবে উঠে এসেছে জয়পুরহাট। প্রাণিসম্পদ অধিদপ্তরের সর্বশেষ তথ্যে দেখা গেছে, জেলাটিতে বর্তমানে ছাগলের সংখ্যা ১৪ লাখ ২ হাজার, যা দেশব্যাপী সর্বোচ্চ।
তালিকার শীর্ষ ১০ জেলায় মূলত উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলা গুলোই প্রাধান্য পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, অনুকূল আবহাওয়া, খামারভিত্তিক উৎপাদন এবং গ্রামীণ অর্থনীতিতে ছাগল পালনের জনপ্রিয়তাই এর প্রধান কারণ।
ছাগল পালনে দেশের শীর্ষ ১০ জেলা (২০২৪-২৫)
১. জয়পুরহাট – ১৪ লাখ ২ হাজার
২. নওগাঁ – ১৩ লাখ ৩৪ হাজার
৩. রাজশাহী – ১৩ লাখ ৩৩ হাজার
৪. কুষ্টিয়া – ১২ লাখ ৬৬ হাজার
৫. চুয়াডাঙ্গা – ১২ লাখ ৫৮ হাজার
৬. ঝিনাইদহ – ১১ লাখ ৬৪ হাজার
৭. নাটোর – ১১ লাখ ৫২ হাজার
৮. মেহেরপুর – ১১ লাখ ৩ হাজার
৯. পাবনা – ১০ লাখ ৬৪ হাজার
১০. যশোর – ১০ লাখ ২৪ হাজার
প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আয়ের উৎস হিসেবে ছাগল পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বল্প খরচে দ্রুত বংশবৃদ্ধির সুবিধার কারণে ছাগল পালন দেশের প্রাণিসম্পদ খাতে একটি সম্ভাবনাময় উপখাত হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র: প্রাণিসম্পদ অধিদপ্তর


