অর্থ ও বানিজ্য
প্রধান খবর

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম: জ্বালানি বিভাগ

এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন এই মূল্যহার আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুযায়ী এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

এ অনুযায়ী-
প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা এবং অকটেনের দাম প্রতি লিটার ১২০ টাকা নির্ধারিত রয়েছে।

এছাড়া প্রতি লিটার পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিনের দাম প্রতি লিটার ১১২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

জ্বালানি তেলের এই মূল্যহার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারণ ও অনুমোদন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। নতুন এই মূল্যহার পুরো এপ্রিল মাসজুড়ে কার্যকর থাকবে।

সূত্র: সময় টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button