অর্থ ও বানিজ্য
প্রধান খবর

লিটারে ৫ টাকা বাড়ল অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম

দেশে আবারও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সরকারি স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে ভোক্তাপর্যায়ে নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।

রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হলেও অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকাতেই বিক্রি হবে। তবে অকটেনের দাম বেড়ে হয়েছে ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা।

নতুন এই মূল্য আগামী ১ জুন (সোমবার) থেকে কার্যকর হবে।

সরকার ২০২৪ সালের মার্চ মাস থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে। ওই পদ্ধতি অনুযায়ী, আগের মাসে আমদানি করা জ্বালানি তেলের খরচ বিবেচনায় নিয়ে প্রতি মাসে নতুন দাম সমন্বয় করা হয়।

এর আগে মার্চ ও এপ্রিল মাসের শুরুতে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হলেও গত ১৯ এপ্রিল থেকে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি হচ্ছিল।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button