অর্থ ও বানিজ্য
প্রধান খবর

আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

আগস্ট মাসেও সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী মাসে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দামে কোনো পরিবর্তন আসছে না।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা বহাল থাকবে।

এর আগে গত ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে সর্বশেষ জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছিল।

ওই প্রজ্ঞাপন অনুযায়ী, জুন মাসে ডিজেলের দাম অপরিবর্তিত রেখে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি করা হয়। পরবর্তীতে জুলাই মাসেও একই দাম বহাল রাখা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগস্ট মাসেও জ্বালানি তেলের বর্তমান মূল্য অপরিবর্তিত থাকবে।

তথ্যসূত্র: একাত্তর টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button