
বিশ্ববাজারে টানা দ্বিতীয় কর্মদিবসের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ব্যারেলপ্রতি ৬৩ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ১০৫.৯১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৭২ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩.৩২ ডলারে বিক্রি হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি পুনরায় শুরুর লক্ষণ দেখা গেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বাজারে দাম বাড়ার মূল কারণ হিসেবে কাজ করছে।
তথ্যসূত্র: আল-জাজিরা



