অর্থ ও বানিজ্য

বগুড়ায় দাম কমেছে সব ধরনের দেশি মাছের

বগুড়ার বাজারে দাম কমেছে সব ধরনের দেশি মাছের। নদী, খাল, বিলের পানি কমতে থাকায় সরবরাহ বাড়ছে বলে জানান আড়ৎদাররা। কম দামে মাছ কিনতে পেরে খুশি ক্রেতারা।

ভোর থেকে হাঁকডাকে মুখর বগুড়ার চাষি পাইকারি মাছের বাজার। জেলার দূর-দূরান্ত থেকে পাইকারি ক্রেতারা আসেন এখানে মাছ কিনতে। পাইকারি আড়তে পছন্দের মাছ কম দামে কিনতে পেরে সন্তুষ্ট তারা।

যমুনা নদী, চলনবিলসহ বিভিন্ন জলাশয় থেকে মাছ আসে এই বাজারে। প্রতিদিনই মাছের সরবরাহ বাড়ছে। বেচাকেনা ভাল হওয়ায় খুশি আড়ৎদাররা।

এই বিভাগের অন্য খবর

Back to top button