আন্তর্জাতিক খবর
চীনে স্বর্ণের খনির সন্ধান, মজুত সাড়ে ৮ কোটি ভরিরও বেশি

চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্তের কাছে কুনলুন পর্বতমালায় বিশাল স্বর্ণের খনির সন্ধান মিলেছে। সরকারি ভূতাত্ত্বিকদের জরিপে ধারণা করা হচ্ছে, এই খনিতে স্বর্ণের মজুত এক হাজার টনেরও বেশি হতে পারে।
৪ নভেম্বর প্রকাশিত এক গবেষণাপত্রে কাশগর জিওলজিক্যাল টিমের সিনিয়র ইঞ্জিনিয়ার হে ফুবাও জানান, পশ্চিম কুনলুন অঞ্চলে হাজার টন স্কেলের একটি স্বর্ণবেল্টের অস্তিত্ব এখন আরও স্পষ্ট। গত এক বছরের মধ্যে এ নিয়ে চীনে হাজার টনের বেশি স্বর্ণমজুতযুক্ত তিনটি খনি শনাক্ত হলো।
এর আগে লিয়াওনিং ও হুনান প্রদেশেও বড় স্বর্ণভাণ্ডারের খোঁজ মেলে। আন্তর্জাতিক খনি শিল্পের হিসেবে, চীনে এখনও উত্তোলনের অপেক্ষায় থাকা স্বর্ণের পরিমাণ প্রায় ৩ হাজার টন।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট



