
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের একটি সামরিক হেলিকপ্টার ভুলবশত উত্তর ইসরায়েলের একটি খোলা এলাকায় বোমা ফেলেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে আইডিএফ।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, রাতের বেলা এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই সেনাবাহিনী ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠায়। তারা গিয়ে বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করে।
আইডিএফ জানায়, এটি একটি ‘ভুলের কারণে’ ঘটেছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।
সূত্র: বার্তা বাজার



