
আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগে ঘোষণা করা হয়েছিল আগামী ৩ মে থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। তবে ইউনিসেফ থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহ করা সম্ভব হওয়ায় কর্মসূচিটি নির্ধারিত সময়ের ১৪ দিন আগে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, হামের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে এই টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করবে।
সূত্র: ইত্তেফাক



