আন্তর্জাতিক খবর
প্রধান খবর

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি

কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় ভোররাতে ফ্রি স্কুল স্ট্রিটের ‘শিখাইল’ নামের একটি আবাসিক হোটেলের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

অগ্নিকাণ্ডের পর দগ্ধ অবস্থায় আরও ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশুও রয়েছে।

তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় হোটেল মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তাকে খুঁজতে তার বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button