পাবজি খেলতে খেলতে কিশোরের মৃত্যু

টানা কয়েক ঘন্টা পাবজি খেলছিল উনিশ বছর বয়সী ভারতের মধ্যপ্রদেশের দীপক নামের এক কিশোর। আচমকা চিৎকার করে মাটিতে পড়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা বলছেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে।
শারীরিকভাবে প্রতিবন্ধী কিশোর দীপকের পরিবার পুলিশকে জানিয়েছে, দীপক দিনের বেশিরভাগ সময় মোবাইল গেম নিয়েই ব্যস্ত থাকতো। বাড়ির বাইরে খুব একটা বের হতে চাইতো না।
এর আগে ২০১৯ সালের মে মাসে এই মধ্যপ্রদেশেরই ইন্দোর জেলায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে ১৬ বছরের এক কিশোরের মৃত্যু হয়। ওই কিশোরও মোবাইলে টানা পাবজি খেলতো। ঘটনার দিনও টানা ছয় ঘণ্টা পাবজি খেলেতে দেখা গিয়েছিল তাকে।
তার মৃত্যুর পর চিকিৎসকেরা তখন জানিয়েছিলেন, দীর্ঘক্ষণ এই ধরনের খেলায় অতিরিক্ত অ্যাড্রিনালিন ক্ষরণ হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। তবে এখন মোবাইল ভিডিও গেমটির নতুন সংস্করণে টানা ৩ ঘণ্টার বেশি পাবজি খেলা যায় না।