আন্তর্জাতিক খবর

সু চির আরও চার বছরের কারাদণ্ড

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরও চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। অবৈধভাবে ওয়াকিটকি আমদানি এবং সেটি রাখার দায়ে এবং করোনাভাইরাস বিধিনিষেধ ভঙ্গের দায়ে এই সাজা দেয়া হয়। স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গত মাসে আরও দুটি মামলায় অভিযুক্ত হয়েছিলেন সু চি। এরপর তাকে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। পরে সেই সাজা কমিয়ে দুই বছর করা হয়।

মিয়ানমারের সেনাবাহিনী গত বছরের ১ ফেব্রুয়ারি দেশটির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয়। এরপর ৭৬ বছর বয়সী সু চির বিরুদ্ধে প্রায় এক ডজন অভিযোগ দায়ের করে জান্তা সরকার।

সু চির সমর্থকরা বলছেন, নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দিতে এবং তাদের নেত্রীকে রাজনীতি থেকে দূরে রাখতে এমনটা করছে জান্তা সরকার।

এই বিভাগের অন্য খবর

Back to top button