আন্তর্জাতিক খবর

আমেরিকার কাছে যুদ্ধবিমান চাইলো ইউক্রেন

ইউক্রেনে রাশিয়ার হামলার ১১তম দিনের শুরুতে ইউক্রেনের বিভিন্ন শহরে প্রচন্ড গোলাগুলি ও গোলাবর্ষনের শব্দ পাওয়া গেছে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছে ইউক্রেন। হোয়াইট হাউজ জানিয়েছে, এ বিষয়ে পোল্যান্ডের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র।

এদিকে, কোনো দেশ ইউক্রেনের আকাশে নো–ফ্লাই জোন চালু করলে সেই দেশও সংঘাতে অংশ নিয়েছে বলে মস্কো ধরে নেবে এমন হুঁশিয়ারী দিয়েছেন ভ্লাদিমির পুতিন।

অন্যদিকে, রোববার যুদ্ধের এগারোতম দিনেও, ধ্বংসস্তূপের মাঝেই নিরাপদ আশ্রয়ের খোঁজে নিজেদের বসতভিটা ছাড়ছেন ইউক্রেনীয়রা।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button