আন্তর্জাতিক খবর
রুশ হামলায় নিহত ইউক্রেনের গোস্টোমেল শহরের মেয়র

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে গোস্টোমেল শহরের মেয়র ইউরি ইলিচ প্রিলিপকো (৬১) রুশ বাহিনীর হামলায় নিহত হয়েছেন। শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গোস্টোমেল শহর কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে জানায়, প্রিলিপকো ক্ষুধার্তদের রুটি এবং অসুস্থদের ওষুধ বিতরণ করার সময় নিহত হয়েছেন।
প্রিলিপকোকে আরো দু’জনের সঙ্গে গুলি করে হত্যা করা হয় বলে জানা যায়। তবে কখন এ ঘটনা ঘটে তা নির্দিষ্ট করে জানায়নি শহর কর্তৃপক্ষ।
কিয়েভের উত্তর-পশ্চিমে অবস্থিত গোস্টোমেলে রয়েছে কৌশলগত আন্তোনভ সামরিক বিমানবন্দর। যুদ্ধ শুরুর প্রথম দিকে ইউক্রেনীয় এবং রাশিয়ান বাহিনীর মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়েছিল এখানে।
এসএ
