আন্তর্জাতিক খবর

ইউক্রেনের টিভি টাওয়ারে রুশ হামলা: নিহত ৯

ইউক্রেনের একটি টেলিভিশন টাওয়ারে হামলা চালানোর অভিযোগ এসেছে রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে। ওই হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।

১৪ মার্চ পূর্ব ইউরোপের এই দেশটির পশ্চিমাঞ্চলীয় রিভনে শহরের বাইরে রুশ হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও এএফপি। তবে এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন।

এর আগে এক মার্কিন সাংবাদিকে হত্যার অভিযোগ রয়েছে রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে।

রিভনের আঞ্চলিক প্রশাসনের প্রধান ভিতালি কোভাল জানিয়েছেন, শহরের বাইরে আন্তোপিল গ্রামে হওয়া এই হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারের কাজ চলছে।

এদিকে বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেন জানিয়েছে, হামলার পর এক সংবাদ ব্রিফিংয়ে কোভাল বলেন, ভবনটিতে দু’টি রকেট আঘাত হানে। এছাড়া তার পোস্ট করা ছবিতে দেখা যায়, সেখানে ধ্বংসস্তুপ সরাতে অগ্নিনির্বাপক কর্মীদের ক্রেন ব্যবহার করতে এবং হতাহতদের জন্য স্ট্রেচার বহন করতে।

পোল্যান্ড সীমান্তবর্তী লভিভ শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবিস্থত রিভনে শহর। লাগাতার রুশ আক্রমণের মুখে অনেক ইউক্রেনীয়দের দেশ ছেড়ে পালিয়ে যেতে মূলত লভিভ রুট ব্যবহার করছেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button