আন্তর্জাতিক খবর

আফগানিস্তান মসজিদে বোমা হামলা, নিহত ২৫

আফগানিস্তানের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির মাজার-ই-শরিফের একটি শিয়া মসজিদে এই ঘটনা ঘটেছে।

সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেস ইন খোরাসান এই হামলার দায় স্বীকার করেছে।

বলখ প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জাবিহুল্লাহ নুরানি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘প্রাথমিকভাবে অন্তত ২৫ জন নিহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে।’

মাজার-ই-শরিফের প্রধান হাসপাতালের মুখ্য কর্মকর্তা ডা. ঘাওসুদ্দিন আনোয়ারি বার্তা সংস্থাকে এপিকে জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত ১০ জন মুসল্লি নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছেন। হতাহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button