আন্তর্জাতিক খবর

যুক্তরাষ্ট্রে চারজনকে গুলিবিদ্ধ করে হামলাকারীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের একটি স্কুলের কাছে বন্দুক হামলায় চারজনকে গুলিবিদ্ধ করার পর আত্মহত্যা করেছেন এক বন্দুকধারী।

২২ এপ্রিল ওয়াশিংটন রাজ্যের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীকে রেমন্ড স্পেনসার নামে এক ২৩ বছর বয়সী যুবক বলে চিহ্নিত করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্ট করা এক ভিডিও থেকে তাকে শনাক্ত করা হয়েছে বলে জানান ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ প্রধান রবার্ট কন্টি।

ভিডিওতে দেখা যায়, এপার্টমেন্ট ভবনের পঞ্চম তলার জানালা থেকে গুলি চালানো হচ্ছে। সেখানে ভুল বানানে ‘স্কুল শুটিং’ লেখা ছিল।

এপার্টমেন্ট ভবনটি এডমন্ড বার্ক স্কুলের পাশে অবস্থিত। ভিডিওটি পোস্ট করার পর স্কুলটি ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা লকডাউন জারি করা হয়। স্পেনসারকে খুঁজতে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য থেকে এক পর্যায়ে পুলিশ তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। তবে পুলিশকে আসতে দেখে আত্মহত্যা করেন স্পেনসার।

পরে ওই এপার্টমেন্ট থেকে আধ ডজনেরও বেশি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করে পুলিশ। পুলিশ প্রধান জানান, সেখানে এসব অস্ত্র ‘স্নাইপার’ স্টাইলে সেটআপ করা ছিল।

এ ঘটনায় গুলিবিদ্ধ হন চারজন পথচারী। তাদেরকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button