আন্তর্জাতিক খবর
ইতালি’র একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭

ইতালিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছে। শনিবার (১১ জুন) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
জানা যায়, খারাপ আবহাওয়ার কারণে রাডার স্ক্রীন থেকে হেলিকপ্টার বিচ্ছিন্ন হয় পরে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। হেলিকপ্টারটি বৃহস্পতিবার তাসকানির লুকা থেকে উড্ডয়ন করেছিল এবং উত্তরের শহর ট্রেভিসোর দিকে যাচ্ছিল।
মোডেনা শহরের প্রিফেক্ট অফিস এক বিবৃতিতে বলেছে, উদ্ধারকারীরা হেলিকপ্টার থেকে সাত যাত্রীর মরদেহ খুঁজে পেয়েছেন, এরমধ্যে চারজন তুর্কি এবং দুজন লেবাননের নাগরিক, যারা ইতালিতে ব্যবসায়িক সফরে ছিলেন। সেইসাথে ইতালীয় পাইলটও ছিলেন।
বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারটি টাস্কানি এবং এমিলিয়া রোমাগনা অঞ্চলের সীমান্তের একটি পাহাড়ি এলাকায় পাওয়া গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে প্রসিকিউটররা এলাকাটি ঘিরে রেখেছে।



