আন্তর্জাতিক খবর

মালদ্বীপে আগুন, বাংলাদেশিসহ নিহত ১০

মালদ্বীপের রাজধানী মালের একটি বহুতল ভবনের গ্যারেজে সঙ্ঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ বিদেশি শ্রমিক। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক, বাকি ৯ জন ভারতীয়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানী মালের একটি বহুতল ভবনে এ দুর্ঘটনা ঘটে।

মালের ফায়ার সার্ভিস জানায়, ভবনটির নিচতলার একটি গ্যারেজ থেকে সূচনা হয় আগুনের। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। নিহত শ্রমিকরা সবাই ভবনটির ছাদে বাসা ভাড়া নিয়ে থাকতেন বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস।

হতাহতদের উদ্ধারে অন্য তলায়ও চলছে অভিযান। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। খবর এবিপি লাইভের।

এই বিভাগের অন্য খবর

Back to top button