আইন ও অপরাধ
ইভ্যালির সিইও ও চেয়ারম্যানের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

অর্থ আত্মসাত ও প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে (রাসেলের স্ত্রী) ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রাসেল ও তার স্ত্রীকে হাজির করে তাদের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
বিকাল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে তাদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
