আইন ও অপরাধ

চিকিৎসা শেষে আবার থানায় ইভ্যালির সিইও

হাসপাতাল থেকে চিকিৎসা শেষে আবারো গুলশান থানায় নেওয়া হয়েছে গ্রাহকের হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার হওয়া ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে।

শুক্রবার রাত সোয়া ১২টার দিকে তাকে থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওয়াহিদুল ইসলাম।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গুলশান থানা থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে তাকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়।

এসআই ওয়াহিদুল ইসলাম বলেন, শুক্রবার রাত ৯টার দিকে রাসেল অসুস্থ বোধ করছেন বলে আমাদের জানান। পরে তাকে রাত সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবারো থানায় নেওয়া হয়। 

এই বিভাগের অন্য খবর

Back to top button