আইন ও অপরাধ

ইভ্যালির সিইও রাসেল ফের রিমান্ডে এবং স্ত্রী শামীমা কারাগারে

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের হওয়া মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে একই আবেদনে রাসেলের স্ত্রী শামীমা নাসরিনের রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ধানমন্ডি থানায় দায়ের হওয়া মামলায় এই দম্পতির ৭ দিন করে রিমান্ডের আবেদন করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু তার বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ আদেশ দেন।

আজ দুপুরে মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button