আইন ও অপরাধ

শিশু বক্তা রফিকুলের জামিন আবেদন খারিজ

গাজীপুরের বাসন ও রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় ‘শিশু বক্তা’ রফিকুল ইসলামের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ উত্থাপিত হয়নি মর্মে আবেদন দুটি খারিজ করে দেন।

সোমবার আদেশ দিলেও মঙ্গলবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ বিষয়টি সাংবাদিকদের জানান। 

রাষ্ট্রবিরোধী বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গত ৭ এপ্রিল রফিকুলকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটক করে র‍্যাব। ওই সময় তাঁর কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই বিভাগের অন্য খবর

Back to top button