আইন ও অপরাধ
মেডিক্যাল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ আটক ২

খুবই সতর্ক আছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক বলেন, হোয়াটসঅ্যাপসহ সবকিছু মনিটরিং করা হচ্ছে। মেডিক্যাল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে মেডিক্যাল ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের আরো জানান, যেসব গাড়িতে প্রশ্ন নেওয়া হয় সেব গাড়িও আমরা ট্র্যাকিং করা হচ্ছে।
এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসেছেন জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা শুরু হয়েছে।
মন্ত্রী জানান, মোট ১৯ কেন্দ্রে ৫৭ ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বমোট পরীক্ষা হল ১ হাজার ৭৯২।
এসএ
