আইন ও অপরাধ
জামিনে মুক্তি পেলেন ইভ্যালির চেয়ারম্যান

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার বিকাল পৌণে ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, ধানমন্ডি থানার এক মামলায় ২১ সেপ্টেম্বর থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন শামীমা নাসরিন। তার জামিন সংক্রান্ত কাগজপত্র ৫ এপ্রিল কারাগারে পৌঁছালে যাচাই-বাচাই শেষে বিকাল তাকে কারামুক্তি দেয়া হয়।
১৮ সেপ্টেম্বর গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ধানমন্ডি থানায় মো. কামরুল ইসলাম চকদার নামে এক ব্যবসায়ী মামলাটি করেন।
