আইন ও অপরাধ

পুলিশ সদস্যকে থাপ্পড়: ডিসি রিপোর্ট করলে এডিসির বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, আমি ভিডিও দেখিনি। কী পরিস্থিতিতে এডিসি অন্য সদস্যকে থাপ্পড় মেরেছেন। রমনার ডিসি যদি রিপোর্ট করেন তাহলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের লক্ষ্য করে পুলিশের রাবার বুলেট ছোড়ার নির্দেশ দেন পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদ। বারুদ শেষ হয়ে যাওয়ায়
এক সদস্যকে থাপ্পড় মারার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গণমাধ্যমের খবরেও তা প্রকাশ পেয়েছে।

এডিসি হারুনের প্রত্যাহার দাবি করে শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের আচরণ ও অবস্থান ছিল ব্যবসায়ীদের পক্ষে।

এমন অভিযোগ সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, অমূলক, একদম ভিত্তিহীন অভিযোগ। এগুলো তদন্ত বা খতিয়ে দেখার প্রয়োজন নেই। ১০ তলা ভবনের উপরে উঠে কারা পুলিশের উপর হামলা করেছে?

ডিএমপি কমিশনার বলেন,‘সকালে শিক্ষকরা আসছেন, ব্যবসায়ীরা আসছেন। তাদের কেউ কেউ দেরি করে আসছেন। তারা আসার পর আমরা ছাত্র ও শ্রমিকদের নিবৃত করতে বলছি। কোনো সংঘাত যাতে না হয় সে চেষ্টা আমরা শুরু থেকেই করে আসছি। যখন দেখছি কেউ কথা শুনছে না তখন আমরা অ্যাকশনে গেছি। পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। একটা ছাত্র আহত হওয়াতেই সারা ঢাকা শহরে আগুন জ্বলে গেলো! কিন্তু পুলিশের আসলে কোনো লাভ নেই। আমরা চাই না সংঘাত হোক, কেউ আহত হোক।’

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button