আইন ও অপরাধ
৯ মামলায় ইভ্যালির সিইও রাসেলের জামিন

চেক প্রতারণার ৯ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিনের আদেশ দেন।
রাসেলের আইনজীবী আহসান হাবীব জামিনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘৯ মামলায় রাসেলের জামিন মঞ্জুর হয়েছে। তবে আরও মামলায় গ্রেপ্তার থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না।’
কারামুক্ত হতে কতগুলো মামলায় জামিন পেতে হবে জানতে চাইলে এ আইনজীবী বলেন, ‘অনেক মামলা। নতুন নতুন মামলা হচ্ছে। এই মুহূর্তে মামলার সংখ্যাটা নির্দিষ্ট করে বলছি পারছি না।’
