আইন ও অপরাধ

বাংলালিংকের বিরুদ্ধে জেমস-মাইলসের দুই মামলা প্রত্যাহার

বিনা অনুমতিতে গান ব্যবহারের অভিযোগে মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে জেমস ও মাইলসের করা পৃথক দুটি মামলা প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আপস-মীমাংসার মাধ্যমে মামলা দুটি প্রত্যাহার করা হয়।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন শুনানিতে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অ্যাস, চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, চিফ করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান এবং ভিএএসের প্রধান অনিক ধর আদালতে উপস্থিত ছিলেন।

১০ নভেম্বর একই আদালতে পৃথক দুটি মামলা করেন দেশের জনপ্রিয় দুই সংগীত তারকা জেমস ও মাইলস।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button