প্রধান খবর

কোথাও আশ্রয় না পেয়ে “দেশে ফিরলেন মুরাদ’

কানাডার পর দুবাইয়ে ঢুকতে চেয়ে ব্যর্থ হওয়া আলোচিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশে ফিরেছেন। রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা ৫১ মিনিট নাগাদ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে।

কানাডায় ঢুকতে চেয়ে ব্যর্থ হওয়ার পর মুরাদ হাসান দুবাইয়ের ভিসা পাওয়ার চেষ্টায় ছিলেন। কিন্তু দুবাইয়ের ভিসা না পাওয়ায় শেষ পর্যন্ত দেশে ফিরে আসেন তিনি।

জানা গেছে, প্রথমে মুরাদ হাসানকে বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসে নেওয়া হয়। সেখানে তার ইমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রম শেষ করা হয়। এরপর ভিআইপি লাউঞ্জে আসেন তিনি। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তিনি বিমানবন্দর থেকে বের হয়ে একটি গাড়িতে করে চলে যান। তবে কোথায় যাচ্ছেন নিশ্চিত হওয়া যায়নি।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button