প্রধান খবরসারাদেশ

আসামি ধরে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নিহত পুলিশের এসআই

মৌলভীবাজারের রাজনগরে আসামি ধরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সমিরন চন্দ্র দাস নামে পুলিশের এসআই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পুলিশের তিন এসআই, দুই কনস্টেবল ও তিন আসামি । 

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (২১ মে) ভোর ৫টার দিকে রাজনগরের উত্তরবাগ চা বাগান থেকে ৩ আসামি ধরে থানায় ফিরছিলো পুলিশের পিকআপ।  পথে ময়নার দোকান এলাকায় চাকা ফেটে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে পুলিশের ৪ এসআই, ২ কনস্টেবল ও ৩ আসামি আহত হন। খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুলিশের এসআই সমিরন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত পুলিশের তিন এসআই, এক কনস্টেবল ও এক আসামিকে সিলেট এম.এ.জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। 

এ ছাড়া আহত এক কনস্টেবল ও দুই আসামিকে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিশেষ অভিযান শেষে ৩ জন আসামি ধরে রাজনগর থানায় ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।

এই বিভাগের অন্য খবর

Back to top button