লাইফস্টাইল

আজ বিশ্ব ব্যাচেলর দিবস: একা নন, আপনি স্বাধীন

আজ ১১ নভেম্বর, বিশ্ব ব্যাচেলর দিবস। যুগলদের জন্য যেমন রোজ ডে থেকে ভ্যালেন্টাইন ডে পর্যন্ত রয়েছে নানা আয়োজন, তেমনি সিঙ্গেলরাও চাইলে আজকের দিনটি নিজেদের মতো করে উদযাপন করতে পারেন।

১৯৯০ সালে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে প্রথম পালিত হয় ব্যাচেলর দিবস। নভেম্বর মাস ইংরেজি বর্ষপঞ্জির ১১তম মাস হওয়ায় তারিখের চারটি এক (১১-১১) প্রতীকীভাবে একক ব্যক্তির প্রতিনিধিত্ব করে—যা বোঝায়, পাশাপাশি থেকেও একা থাকা যায়।

যদিও যুক্তরাষ্ট্রে সিঙ্গেল ডে পালিত হয় ২৩ সেপ্টেম্বর, এখন বিশ্বের অনেক জায়গায় ১১ নভেম্বরকেই সিঙ্গেল বা ব্যাচেলর দিবস হিসেবে পালন করা হয়।

তাই যারা এখনো ভালোবাসার সম্পর্কে জড়াননি, তারা আজকের দিনটি উদযাপন করতে পারেন বন্ধুদের সঙ্গে আড্ডা, পার্টি কিংবা নিজের জন্য কিছু বিশেষ সময় কাটিয়ে।

এই বিভাগের অন্য খবর

Back to top button