কোন ভিটামিনের অভাবে বেশি শীত লাগে? কী কী খাবেন

শীতকালে অনেকেই অনুভব করেন—কম্বল বা চাদরের নিচে থাকা সত্ত্বেও হাত ও পা ঠাণ্ডা থাকে। এতে কাঁপুনি বা ঝিনঝিন ভাবও দেখা দিতে পারে। সাধারণ ধারণা, এটি শীতের প্রভাবে ঘটে। তবে চিকিৎসকদের মতে, এর পেছনে থাকতে পারে শরীরে ভিটামিনের ঘাটতি।
গবেষণা অনুযায়ী, শরীরে ভিটামিন বি-১২ এর ঘাটতি থাকলে অতিরিক্ত শীত অনুভূত হয় এবং হাত-পা গরম হতে সময় লাগে। একইভাবে আয়রনের অভাবও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে। তাই শুধু শীত নয়, পুষ্টির ঘাটতিও হতে পারে এ সমস্যার কারণ।
এই ঘাটতি পূরণে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি। মাছ, মাংস ও ডিমের কুসুম নিয়মিত খেলে ভিটামিন বি-১২ এর অভাব দূর করা যায়। সামুদ্রিক মাছ শরীরে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড যোগায়, যা বি-১২ এর কার্যকারিতা বাড়ায়। পাশাপাশি দুধ ও দুগ্ধজাত খাবার ভিটামিন ডি সরবরাহে সহায়ক ভূমিকা রাখে।
শীতকালে হাত-পা ঠাণ্ডা থাকা ছাড়াও ঝিনঝিন ভাব দেখা দিলে সেটি ভিটামিন ঘাটতির ইঙ্গিত হতে পারে। তাই উপেক্ষা না করে সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ ও সচেতন জীবনযাপনের মাধ্যমে শীতের সময় হাত-পা ঠাণ্ডা থাকার সমস্যা সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব।



