জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ আজ, নতুন পদ্ধতিতে যেভাবে দেখবেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। এতে কয়েক লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটবে।

এর আগে সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে উপাচার্য লিখেছিলেন, “অনার্স ফাইনালের রেজাল্ট এই সপ্তাহেই হবে। তোমরা সহকারী শিক্ষক পরীক্ষার জন্যে দরখাস্ত করতে পারবে।” তিনি আরও জানান, তৃতীয় বর্ষের পুনর্মূল্যায়নের ফলাফলও এই সপ্তাহেই প্রকাশ করা হবে।

মুঠোফোনে ফল জানার নিয়ম
মোবাইলে ফল জানতে টাইপ করুন: nu [space] roll no এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে। ফিরতি বার্তায় ফলাফল জানা যাবে।

ওয়েবসাইটে ফল দেখার নিয়ম
ফলাফল দেখা যাবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে: http://results.nu.ac.bd/
সেখানে গিয়ে রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং পরীক্ষার সাল প্রদান করে ফলাফল দেখা যাবে। চাইলে ফলাফল শিট ডাউনলোড বা প্রিন্ট করাও সম্ভব।

এই বিভাগের অন্য খবর

Back to top button