জাতীয়
প্রধান খবর

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ

অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) টাস্কফোর্স।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার জব্দ করে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। কর ফাঁকির সম্ভাব্য বিষয়টি যাচাই করতেই লকার দুটি জব্দ করা হয়েছিল বলে এনবিআর জানায়।

এ ছাড়া গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের মতিঝিল শাখার ১২৮ নম্বর লকারও জব্দ করে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button