
বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে জায়গা করে নিয়েছে দক্ষিণ এশিয়ার নগরীগুলো। আজ সোমবার সকাল ১০টা ৩৭ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, বায়ুদূষণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) রেকর্ড করা হয় ২৫৬, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে পড়ে।
এর আগে সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। আজও তালিকার প্রথম স্থানে রয়েছে শহরটি- স্কোর ২৭৭। তৃতীয় স্থানে ভারতের কলকাতা (২৪৫) ও চতুর্থ স্থানে দিল্লি (২৪০)। পঞ্চম স্থানে রয়েছে কুয়েত সিটি যার AQI ২০৫।
বায়ুমান সূচকের মানে কী?
সূচক (AQI)অর্থ০-৫০বিশুদ্ধ বাতাস৫১-১০০সহনীয়১০১-১৫০সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর১৫১-২০০সবার জন্য অস্বাস্থ্যকর২০১-৩০০খুবই অস্বাস্থ্যকর৩০১+বিপর্যয়কর
ঢাকার বর্তমান সূচক ২৫৬- অর্থাৎ সাধারণ মানুষ থেকে শিশু-বয়স্ক, শ্বাসকষ্টের রোগী সকলের জন্যই বাতাস মারাত্মক ঝুঁকিপূর্ণ।
বগুড়ায়ও বায়ুদূষণ আশংকাজনক
বগুড়াতেও সাম্প্রতিক সময়ে বায়ুমান অস্বাস্থ্যকর থেকে অত্যন্ত অস্বাস্থ্যকর পর্যায়ে ওঠানামা করছে। এখানকার AQI প্রায়ই ১৫০-২০০ ছাড়িয়ে যায়। কিছু রিপোর্টে সূচক ১৪৬-২৩১+ পর্যন্ত ওঠার তথ্য পাওয়া গেছে। মূলত PM2.5 এর উচ্চমাত্রাই বগুড়ার বাতাসকে ঝুঁকিপূর্ণ করে তুলছে বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদরোগ, চোখ জ্বালা-পোড়া এবং ফুসফুসজনিত রোগের আশঙ্কা বাড়ছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন।
যা করতে বলছেন বিশেষজ্ঞরা
বাইরে বের হলে মাস্ক ব্যবহার
শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিকে অপ্রয়োজনে বাইরে না নেওয়া
ধুলোময় এলাকায় সময় কমানো
গাছপালা বৃদ্ধি ও সবুজায়ন নিশ্চিত করা
বিশেষজ্ঞদের মতে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে জনস্বাস্থ্য ভয়াবহ ঝুঁকিতে পড়বে।



