জাতীয়
প্রধান খবর

৪৬তম বিসিএস: লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ১ হাজার ৩৬৭ জন এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের ৭৩৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার পিএসসি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে

প্রকাশিত মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট **http://bpsc.teletalk.com.bd**-এ পাওয়া যাবে।

এর আগে, গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ৪ হাজার ৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button