জাতীয়
প্রধান খবর

কারসাজির মাধ্যমে এলপিজির দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: জ্বালানি উপদেষ্টা

খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা করসাজির মাধ্যমে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম কিছুটা সমন্বয় করেছে। তবে এই দাম বাড়ার আশঙ্কাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী আগেভাগেই সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। এর ফলে বাজারে অস্বাভাবিকভাবে এলপিজির দাম বেড়ে গেছে

তিনি আরও জানান, এলপিজির বাজার স্থিতিশীল রাখতে সরকার ইতোমধ্যে মোবাইল কোর্ট পরিচালনা শুরু করেছে। নিয়ম ভাঙা ও অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button