জাতীয়
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ২ হাজার ২৬০

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন।

সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৬ জনে। অন্যদিকে, চলতি বছরে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন।

এর আগে গত বছর (২০২৫) সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। তাদের মধ্যে মারা যান ৪১৩ জন। তার আগের বছর ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং প্রাণ হারিয়েছিলেন ৫৭৫ জন।

পরিসংখ্যান অনুযায়ী, গত দুই বছরের তুলনায় চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। মৌসুম পেরিয়ে গেলেও রোগটির প্রকোপ না কমায় দেশজুড়ে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button