জাতীয়
প্রধান খবর

এলপিজির দাম অপরিবর্তিত রাখল বিইআরসি

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (২ মার্চ) সংস্থাটি ঘোষণা দিয়েছে, মার্চ মাসের জন্য এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিইআরসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকাই রাখা হয়েছে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি এলপিজির দাম সর্বশেষ সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ঘোষণার পর ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরলেও, ভবিষ্যতে দামের পরিবর্তন হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে।

সূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button