জাতীয়
প্রধান খবর

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকারি বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজনের নির্দেশনা দিয়েছে সরকার।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সরকারি কার্যক্রম নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে চালু রাখার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, মন্ত্রণালয় ও বিভাগ থেকে আয়োজিত বিভিন্ন প্রোগ্রামে মাঠপর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত করতে হবে। বিভাগীয় পর্যায়ের প্রোগ্রামে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের প্রোগ্রামে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণ ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন করার কথা বলা হয়েছে।

এছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন পরিহারের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে যানবাহনের জ্বালানি সাশ্রয় করা সম্ভব হয়।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তথ্যসূত্র: বার্তা বাজার

এই বিভাগের অন্য খবর

Back to top button