
দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ১৩৯ জনে। এদের মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৫৯ জনের।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এ সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৮ হাজার ৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৪ হাজার ২৯৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
দেশজুড়ে হামের সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতর জনসাধারণকে সচেতন থাকার পাশাপাশি শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
তথ্যসূত্র: যমুনা টিভি
