জাতীয়
প্রধান খবর

জুলাই মাসের এলপিজির নতুন দাম ঘোষণা বৃহস্পতিবার

চলতি জুলাই মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে বৃহস্পতিবার (২ জুলাই)। ওইদিন জুলাই মাসের জন্য ভোক্তাপর্যায়ের নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকোর ঘোষিত জুলাই ২০২৬ মাসের সৌদি সিপি (Saudi CP) মূল্য অনুযায়ী বেসরকারি খাতের এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর শহিদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত বিইআরসি কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করা হবে।

কমিশন জানিয়েছে, এলপিজির নতুন মূল্যসংক্রান্ত আদেশ তাদের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

এর আগে গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button