
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬১ জন।
রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২০২ জন, চট্টগ্রাম বিভাগে ১৮১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩০৭ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৪ জন, খুলনা বিভাগে ২৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ১০৪ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ছয়জন রয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৪৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৮৩৭ জন।
অন্যদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে।
রোববার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৬৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯২২ জন মারা গেছেন।
এর আগে শনিবার একদিনে হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছিল। একই সময়ে মোট ৮৫৫ জন নতুন করে আক্রান্ত হন।
তথ্যসূত্র: যমুনা টিভি

