জাতীয়
প্রধান খবর

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ মৃত্যু, ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯১২ জন মারা গেছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ১৯ হাজার ৯৬৭ জনের হাম শনাক্ত হলো। একই সময়ে ১ হাজার ৭৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে এ বছর মোট ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৪১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৪৯ জন, চট্টগ্রামে ১৯৬ জন, ময়মনসিংহে ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, খুলনায় ৬০ জন, রংপুরে ৩৮ জন, রাজশাহীতে ৩৩ জন এবং বরিশালে ১৮ জন রয়েছেন।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button