জাতীয়
প্রধান খবর

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেফতার

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার অপর আসামি গাড়িচালক ওবায়দুর রহমান পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন। মামলায় মোট তিনজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরের পর সিএমএম আদালতে নেওয়ার কথা রয়েছে।

পুলিশ জানায়, মরিয়মের মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।

এদিকে গাজী নজরুল ইসলামের বিষয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বরাবর চিঠি দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনে গাজী নজরুল ইসলামের সরকারি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।

মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও গাড়িচালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। ওবায়দুর রহমান নিহত মরিয়মের মামা বলেও জানা গেছে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button