
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া ৫১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৮ জনে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২২ জনে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৩২৪ জনের।
তথ্যসূত্র: যমুনা টিভি
