জাতীয়
প্রধান খবর

হামে আরও ৭ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন রোগী ১ হাজার ২৯৫

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৯৫ জন রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন শিশুর মৃত্যু হয়েছে। বাকি ছয়জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৫ জনে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫৪১ জনের।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button